হামজাকে দশে ‘দশ’ দিলেন ডুলি
শ্রীলঙ্কার বিপক্ষে ১০ নম্বর পজিশনে খেলেছেন হামজা
বাংলাপ্রেস ডেস্ক: পয়সা উসুল। হ্যাঁ, গতকাল জাতীয় স্টেডিয়ামে এমনই এক ম্যাচ উপহার দিয়েছে বাংলাদেশ।
সাফ চ্যাম্পিয়নশিপে শুধু গোলেই প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দেয়নি, বাংলাদেশের ইতিহাসে অন্যতম এক সেরা ম্যাচ খেলেছেন হামজা চৌধুরী-ফারহান আলী ওয়াহিদরা।
ম্যাচ শেষেও তাই মুগ্ধ করা ম্যাচের রেশ রয়ে গেছে। দর্শকদের হৃদয় জেতা রোমাঞ্চকর ম্যাচে দুর্দান্ত ছিলেন হামজা। পুরো মাঠ জুড়ে মিডফিল্ডার উপস্থিতি ছিল দেখার মতো।
সঙ্গে সামনে থেকে নেতৃত্ব দিয়ে এক গোলও করেছেন তিনি। তার আগে শমিত সোমের গোলেও অবদান রেখেছেন তিনি। বলা যায়, বাংলাদেশের প্রথম গোলটি হামজার ক্রসে থেকেই করেন শমিত।
অধিনায়ক হিসেবে অভিষেক দিনটা তাই স্বপ্নের মতো কেটেছে হামজার।
এমন দিনে শিষ্যর প্রশংসা না করে কি আর থাকা যায়। কার্পণ্য করলেন না থমাস ডুলিও। হামজার প্রশংসায় পঞ্চমুখ তিনি। তার ভাষায়, ‘অবশ্যই ১০-এ ১০! সে (হামজা) অসাধারণ খেলেছে। এর চেয়ে বেশি আর কী চাইবেন ওর কাছে, পাঁচটা গোল করবে?’ হামজার নেতৃত্বগুণ অসাধারণ মনে করেন ডুলি।
তাই তার চাওয়া, সামনে শেফিল্ড উইনাইটেডের মিডফিল্ডারের হাতেই আর্মব্যান্ড থাকুক। তিনি বলেছেন, ‘আমি চাই সে প্রতিটি ম্যাচেই অধিনায়কত্ব করুক। সে একাদশের মূল খেলোয়াড়। তা ছাড়া মাঠে রেফারির সঙ্গে কথা বলার মতো ব্যক্তিত্ব ও প্রভাবও তার রয়েছে।’
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি