২৫ অক্টোবর ২০২৬

হামলার হুমকির মধ্যেই রিয়াদ বিমানবন্দরের দুই টার্মিনাল ফের চালুর উদ্যোগ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১২:১৫ পিএম
হামলার হুমকির মধ্যেই রিয়াদ বিমানবন্দরের দুই টার্মিনাল ফের চালুর উদ্যোগ

ছবি: সংগৃহীত

বাংলাপ্রেস ডেস্ক:ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার হুমকির মুখে নিরাপত্তা সতর্কতা জারি করলেও রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের ১ ও ২ নম্বর টার্মিনাল ফের চালু করার ঘোষণা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

এএনআই জানিয়েছে, রবিবার (২৫ অক্টোবর) থেকে বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালটি অভ্যন্তরীণ রুটের ফ্লাইটের জন্য এবং ২ নম্বর টার্মিনালটি আন্তর্জাতিক রুটের ফ্লাইটের জন্য নির্ধারিত থাকবে।

পরিস্থিতি বিবেচনায় বিমানবন্দরে আসার আগে সব যাত্রীকে নিজ নিজ এয়ারলাইনসের কাছ থেকে টিকিটের বুকিং ও ফ্লাইটের আপডেট যাচাই করে নেওয়ার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। 

এর আগে ইয়েমেনের হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেন, তারা রিয়াদের কিং খালিদ বিমানবন্দর, দাম্মামের কিং ফাহদ বিমানবন্দর, নাজরান বিমানবন্দর, খামিস মুশাইত এয়ারবেস এবং আরামকোর বিভিন্ন তেল শোধনাগারকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে। তারা কিং খালিদ বিমানবন্দরকে ‘সামরিক লক্ষ্যবস্তু’ হিসেবে আখ্যা দিয়ে বিমান সংস্থাসমূহ ও যাত্রীদের এটি ব্যবহার না করার হুঁশিয়ারি দেয়। 

এদিকে মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান নিরাপত্তা পরিস্থিতির কারণে এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস সৌদি আরবগামী তাদের বেশ কিছু ফ্লাইট স্থগিতের ঘোষণা দিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, আগামী ৭ নভেম্বর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম এবং ৩১ অক্টোবর পর্যন্ত জেদ্দাগামী ফ্লাইটগুলো বন্ধ থাকবে। ক্ষতিগ্রস্ত যাত্রীদের টিকিট পরিবর্তনের সুবিধা বা পুরো টাকা ফেরতের আশ্বাস দেওয়া হয়েছে।

বিপি > এসপি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি