হাসিনার চাচা শেখ কবিরকে দাফন করা হলো নিজ গ্রামে
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। রোববার দুপুরে টুঙ্গিপাড়ায় তার প্রতিষ্ঠিত খান সাহেব শেখ মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত তৃতীয় দফা জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত কয়েক বছর থেকেই তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা যায়।
এর আগে শেখ কবির হোসেনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় রাজধানীর কলাবাগান স্টাফ কোয়ার্টার জামে মসজিদে প্রাঙ্গণে। পরে ইসলামী ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
শেখ কবির হোসেন ১৯৪২ সালে টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাচাতো ভাই। একই সঙ্গে তিনি ছিলেন একজন সফল শিক্ষা উদ্যোক্তা। এলাকায় স্কুল, কলেজ ও বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে উচ্চশিক্ষার উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখেন তিনি।
এ শিক্ষা উদ্যোক্তার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) এবং শিক্ষা উদ্যোক্তা ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আটোয়ারীতে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল
রুহিয়া উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে প্রাথমিক শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই!
সঙ্গীত একাডেমি