হবিগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন। আহতরা সবাই বাসের যাত্রী।
রোববার (৪ জুন) সকালে শায়েস্তাগঞ্জ উপজেলার সুদিয়াখলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ৩ জন সিএনজিচালক ও যাত্রী। তারা হলেন অটোরিকশা যাত্রী হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার লঘু চৌধুরীপাড়া আজির হোসেনের ছেলে মো. জিয়াউল হোসেন (৩৫), আজমিরীগঞ্জ উপজেলার শরীফপুর গ্রামের আব্দুল বারিকের ছেলে মো. মুছা মিয়া (৭০), চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের আব্দুল হকের ছেলে চালক রফিক মিয়া (৩৬)।
শায়েস্তাগঞ্জ থানার ওসি মো. নাজমুল হক কামাল ও এসআই রফিকুল ইসলাম জানান, হবিগঞ্জ থেকে ঢাকায় ছেড়ে যাওয়া মডার্ণ বাসের সাথে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালকসহ ৩ যাত্রী নিহত হন। এ সময় বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে বাসে থাকা ১০ যাত্রী আহত হন।
পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি