৪ এপ্রিল ২০২৬

হেফাজতের সঙ্গে বিএনপির কোনও সম্পর্ক নেই : ফখরুল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
হেফাজতের সঙ্গে বিএনপির কোনও সম্পর্ক নেই : ফখরুল
বাংলাপ্রেস ডেস্ক: হেফাজতের সঙ্গে বিএনপির কোনও সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, সরকারের অনেক নেতা, মন্ত্রী, এবং মিডিয়ায় প্রচার করা হয়েছে বিএনপি হেফাজতকে ইন্ধন দিয়েছে। তাদের কর্মসূচিতে সমর্থন দিয়েছে। কিন্তু হেফাজতের সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই। হেফাজত কোনও রাজনৈতিক সংগঠন নয়। তাদের উসকানি তো দিয়েছে সরকার। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনের প্রতিবাদে হেফাজতে ইসলামের শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচিতে সরকার দলীয় ও আইন শৃঙ্খলা বাহিনী হামলা চালিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তিনি আরও বলেন, অনুষ্ঠান না করতে স্বাস্থ্য অধিদপ্তরের সুপারিশ থাকলেও বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও সুবর্ণ জয়ন্তী উদযাপনের জন্য সরকার তা মানেনি। আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর কর্মসূচি আগেই স্থগিত করেছি। সরকার ১৮ দফা নির্দেশনা দিয়েছে। কিন্তু বাস্তবায়নের কোনও লক্ষণ দেখছি না। সরকারের উদ্যোগটা কোথায়?’ সরকারের পক্ষ থেকে দৃশ্যমান পদক্ষেপ থাকবে, তা কোথায়? জনগণের ভোটে নির্বাচিত না হওয়ায় সরকারের জনগণের প্রতি দায়বদ্ধতা নেই বলেও অভিযোগ করেন মির্জ ফখরুল।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি