বিদেশ ডেস্ক : প্রেসিডেন্ট ট্রাম্প আজ টেক্সাসের হিউস্টনে ভারতের প্রধানমন্ত্রী, নরেন্দ্র মোদী'র আয়োজনে অনুষ্ঠিতব্য "HOWDY MODI "নামক বিশাল সমাবেশে যোগ দিচ্ছেন ।
HOWDY MODI নামের এই সমাবেশে, হিউস্টন স্টেডিয়ামে ৫০,০০০ বিশেষতঃ ভারতীয় জনগণ উপস্থিত থাকবেন বলে অনুমান করা হচ্ছে । অনুষ্ঠানের অন্যতম আয়োজক, প্রীতি দাওরা বলেছেন, ভারতীয়দের এই সমাবেশে প্রেসিডেন্ট ট্রাম্প সম্পূর্ণভাবে স্বাগত ।
তবে সাম্প্রতিক জরিপে ভারতীয় আমেরিকানদের মধ্যে তাঁর জনপ্রিয়তা নিষ্প্রভ বলে বলা হয়েছে,যাদের বেশির ভাগই ২০১৬ সালের নির্বাচনে তাঁর প্রতিদ্বন্ধি, হিলারি ক্লিনটনের পক্ষে ভোট দিয়েছিলেন ।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]