৪ জুলাই ২০২৬

হোয়াটসঅ্যাপে ‘ইউজার নেম’ এখনই সেট করুন, না হলে পস্তাবেন!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০১:৪৬ পিএম
হোয়াটসঅ্যাপে ‘ইউজার নেম’ এখনই সেট করুন, না হলে পস্তাবেন!

বাংলাপ্রেস ডেস্ক: সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপে আসছে এক বড় ধরনের পরিবর্তন। এতদিন ধরে এই প্ল্যাটফর্মে কারও সঙ্গে যোগাযোগ করতে হলে নিজের ব্যক্তিগত মোবাইল নম্বর শেয়ার করা বাধ্যতামূলক ছিল। কিন্তু ব্যবহারকারীদের গোপনীয়তা ও নিরাপত্তার কথা মাথায় রেখে মেটা এবার নিয়ে আসছে 'ইউজার নেম' ফিচার। এর ফলে নিজের ফোন নম্বর গোপন রেখেই অপরিচিত ব্যক্তি বা ব্যবসায়িক কাজে অন্যদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হবে।

হোয়াটসঅ্যাপ ইউজার নেম কী? 
ইউজার নেম হলো একটি অনন্য বা ইউনিক পরিচয়, যা আপনি নিজের পছন্দমতো সেট করতে পারবেন। এটি অনেকটা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ইউজার নেমের মতোই কাজ করবে। এই ফিচারটি চালু হলে আপনাকে আর অপরিচিত কাউকে ফোন নম্বর দিতে হবে না। শুধুমাত্র আপনার ইউজার নেমটি শেয়ার করলেই অপর পক্ষ আপনার সঙ্গে চ্যাট শুরু করতে পারবে। এই ইউজার নেম ৩ থেকে ৩৫ অক্ষরের মধ্যে হতে হবে।
হোয়াটসঅ্যাপ এখন আর কেবল একটি সাধারণ মেসেজিং অ্যাপ নয়, বরং এটি আমাদের ডিজিটাল পরিচয়ের একটি বড় অংশ। এতদিন আপনার ফোন নম্বরই ছিল হোয়াটসঅ্যাপে যোগাযোগের একমাত্র মাধ্যম।

কিন্তু সময় বদলেছে। মেটা খুব দ্রুত নিয়ে আসছে 'ইউজার নেম' ফিচার। আপনি যদি এখনই সচেতন না হন এবং পছন্দের ইউজার নেমটি নিজের নামে রেজিস্টার করে না রাখেন, তবে পরে আপনার কাঙ্ক্ষিত নামটি অন্য কেউ নিয়ে নিতে পারে। তাই ভিড়ের আগে নিজের ইউনিক পরিচয় নিশ্চিত করাই হবে বুদ্ধিমানের কাজ।

হোয়াটসঅ্যাপে কেন দ্রুত ইউজার নেম সেট করা জরুরি?

বিশ্বজুড়ে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা তিন বিলিয়নেরও বেশি। সহজ ও জনপ্রিয় নামগুলো মুহূর্তের মধ্যে দখল হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। একবার আপনার পছন্দের নামটি অন্য কেউ নিয়ে নিলে আপনি আর কখনোই সেই ইউজার নেমটি ব্যবহার করতে পারবেন না। তাই নিজের ডিজিটাল ব্র্যান্ডিং বা ব্যক্তিগত পরিচয় সুরক্ষিত রাখতে এখনই পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

এই ফিচার আপনার সুরক্ষা দেবে কিভাবে?

এতদিন অপরিচিত কাউকে মেসেজ করতে গেলেই আপনার ব্যক্তিগত ফোন নম্বরটি তাদের কাছে চলে যেত। কিন্তু এই নতুন ফিচারের ফলে আপনার ফোন নম্বরটি আর প্রকাশ্যে আসবে না। অপরিচিত ব্যক্তি বা ব্যবসায়িক কাজে যোগাযোগের সময় আপনি ফোন নম্বরের পরিবর্তে আপনার ইউনিক ইউজার নেমটি ব্যবহার করতে পারবেন। এটি আপনার গোপনীয়তা বজায় রাখার পাশাপাশি ব্যক্তিগত ফোন নম্বরকে সুরক্ষিত রাখবে। যেহেতু ফোন নম্বর এখন ব্যাংক অ্যাকাউন্ট, ইউপিআই এবং সরকারি নথিপত্রের সঙ্গে যুক্ত থাকে, তাই নম্বর গোপন রাখা এখন সময়ের দাবি।

নতুন আপডেটে থাকছে যা

গোপনীয়তার নিশ্চয়তা : প্রথমবার কোনো মেসেজ আদান-প্রদান বা গ্রুপে যুক্ত হওয়ার সময় নম্বর গোপন থাকবে।

নিরাপত্তা কি (Security Key) : বাড়তি সুরক্ষার জন্য চার অক্ষরের একটি কি সেট করার সুযোগ থাকবে।

পেশাদারিত্ব : ফ্রিল্যান্সার বা ব্যবসায়ী যারা ব্যক্তিগত ও পেশাগত জীবন আলাদা রাখতে চান, তাদের জন্য এটি দারুণ একটি মাধ্যম।

সুপারঅ্যাপ হিসেবে যাত্রা : হোয়াটসঅ্যাপকে একটি পূর্ণাঙ্গ সুপারঅ্যাপে রূপান্তরের অংশ হিসেবে এই ফিচারটি বিশেষ গুরুত্ব পাচ্ছে।

ইউজার নেম রিজার্ভ করার সহজ নিয়ম

আপনার অ্যাপটি যদি সর্বশেষ ভার্সনে আপডেট করা থাকে, তবে এখনই এই ধাপগুলো অনুসরণ করুন:

হোয়াটসঅ্যাপের ‘সেটিংস’ মেন্যুতে যান।
এরপর ‘অ্যাকাউন্ট’ অপশনে ক্লিক করুন।
‘ইউজার নেম’ সেকশনে যান।
আপনার পছন্দের নামটি টাইপ করুন। নাম এভেইলএবল থাকলে সেটি সাথে সাথে রিজার্ভ করে নিন।
মনে রাখবেন, হোয়াটসঅ্যাপ নিজে থেকে আপনাকে নাম সাজেস্টও করবে। যদি আপনার পছন্দের নামটি ইতিমধ্যে কেউ নিয়ে ফেলে, তবে অ্যাপের পরামর্শ অনুযায়ী দ্রুত অন্য একটি নাম বেছে নিন।

মনে রাখবেন, এটি বাধ্যতামূলক নয় তবে নিজের স্বকীয়তা বজায় রাখতে এটি অপরিহার্য। যদিও এই ফিচারটি চলতি বছরের শেষের দিকে পুরোপুরি কার্যকর হবে, তবে মেটা আগে থেকেই রিজার্ভেশনের সুবিধা দিচ্ছে যাতে ব্যবহারকারীরা তাদের পছন্দের নামটি হাতছাড়া না করেন।

এখনই সময় নিজের ডিজিটাল পরিচয় সুরক্ষিত করার। দেরি করলে আপনার পছন্দের নামটি অন্য কেউ নিয়ে যাবে, তখন আক্ষেপ করা ছাড়া আর কিছুই করার থাকবে না। তাই দ্রুত সেটিংস অপশনে গিয়ে আপনার ইউজার নেমটি নিশ্চিত করে নিন।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি