১০ সেপ্টেম্বর ২০২৬

হরমুজ এখন আমাদের নিয়ন্ত্রণে’: ট্রাম্প

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ পিএম
হরমুজ এখন আমাদের নিয়ন্ত্রণে’: ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

বাংলাপ্রেস ডেস্ক: ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র জয়ী হচ্ছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেইসঙ্গে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আছে বলেও দাবি করেন তিনি। খবর আল জাজিরার

স্থানীয় সময় বুধবার (৯ সেপ্টেম্বর) টেক্সাসের ডালাসে রিপাবলিকান পার্টির মধ্যবর্তী নির্বাচনী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ট্রাম্প।  সেখানেই তিনি এসব দাবি করেন। 

বক্তব্যে যুক্তরাষ্ট্রের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার জন্য আগের প্রশাসনগুলোর পরিবেশবান্ধব বা ‘গ্রিন’ নীতিকে দায়ী করেন তিনি। ট্রাম্প দাবি করেন, তার প্রশাসন ‘দ্রুত খাদ্যসহ প্রায় সব ধরনের পণ্যের দাম কমিয়েছে’। 

তিনি বলেন, ‘ ইরানের সঙ্গে যুদ্ধে আমরা জিতলেই তেলের দাম কমে যাবে।’

তিনি আরও বলেন, ‘আমরা জিতব। আমরা জিতছিও। হরমুজ প্রণালি আমাদের নিয়ন্ত্রণে।’

পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্ত করা গুরুত্বপূর্ণ এই জলপথটির নাম পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালি’  রাখার প্রস্তাবও দেন তিনি।

রসিকতা করে ট্রাম্প বলেন, ‘আমি নিশ্চিত, ইরানের নেতৃত্ব এতে খুবই আনন্দিত হবে।’

ইরানকে নিয়ে ট্রাম্প আরও বলেন, দেশটি গত ৫১ বছর ধরে মধ্যপ্রাচ্যে ‘দাদাগিরি’ করে এসেছে।তবে এখন আর তারা সেই অবস্থানে নেই বলেও মন্তব্য করেন তিনি।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি