১৩ জুলাই ২০২৬

হরমুজ নিয়ে কঠোর অবস্থানে ট্রাম্প, আরোপ করলেন ২০ শতাংশ শুল্ক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১২:২৬ পিএম
হরমুজ নিয়ে কঠোর অবস্থানে ট্রাম্প, আরোপ করলেন ২০ শতাংশ শুল্ক

ছবি: সংগৃহীত

বাংলাপ্রেস ডেস্ক:  যুক্তরাষ্ট্র এবং ইরানের পাল্টাপাল্টি হামলায় নতুন করে আবার মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এতে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ ঘোষনা করে ইরান।

পাল্টা পদক্ষেপ হিসেবে তেহরানের জাহাজের ওপর পুনরায় অবরোধ ঘোষনা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প। একই সঙ্গে নৌ রুট দিয়ে চলাচলকারী অন্যান্য সব জাহাজের ওপর ২০ শতাংশ নিরাপত্তা ফি আদায়ের ঘোষণাও দিয়েছেন তিনি।

সোমবার (১৩ জুলাই) দেওয়া এক ঘোষণায় এই নতুন পদক্ষেপের কথা জানান তিনি। খবর ইন্ডিয়ান টুডে

ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিবে এবং প্রণালিটির অভিভাবক হয়ে উঠবে।

তারপরই নিজের স্যোশাল প্ল্যাটফর্ম  ট্রুথ সোশ্যালে এক পোস্টে এই ঘোষণা দিয়েছেন ট্রাম্প।

উপসাগরীয় অঞ্চলে গত কয়েকদিনের টানা সামরিক উত্তেজনার পর ট্রাম্পের এই বক্তব্য ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার সংঘাত চরম পর্যায়ে গিয়ে ঠেকলো।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প  লিখেছেন, ‘হরমুজ প্রণালী উন্মুক্ত আছে এবং ইরানের সমর্থন থাকুক বা না থাকুক, এটি উন্মুক্তই থাকবে। আমরা ইরানি অবরোধ পুনর্বহাল করছি, যার নামকরণ এই কারণেই করা হয়েছে।

এটি কেবল ইরানি বন্দর অভিমুখে যাওয়া বা সেখান থেকে ছেড়ে আসা জাহাজগুলোর ওপর কার্যকর হবে।

অন্য সব দেশ এই প্রণালীটি ন্যায্য ও মুক্তভাবে ব্যবহার করতে পারবে বলে যোগ করেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট আরো ঘোষণা করেন, যুক্তরাষ্ট্র এখন থেকে ‘হরমুজ প্রণালীর অভিভাবক’ হবে এবং  এই নৌপথ ব্যবহারকারী দেশগুলোর উচিত এর সুরক্ষার খরচ বহন করা। 

বিপি>টিডি
 

 


 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি