৫ আগস্ট ২০২৬

হরমুজ নিয়ে ইরানের সঙ্গে চুক্তি হতে পারে বুধবারের মধ্যেই: যুক্তরাষ্ট্র

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০১:১৩ পিএম
হরমুজ নিয়ে ইরানের সঙ্গে চুক্তি হতে পারে বুধবারের মধ্যেই: যুক্তরাষ্ট্র

বাংলাপ্রেস ডেস্ক: বৈশ্বিক জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়ার বিষয়ে বুধবারের (৫ আগস্ট) মধ্যেই ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব। এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তিনি বলেছেন, এ ধরনের চুক্তি হলে জ্বালানির দাম স্থিতিশীল হবে। যদিও ওয়াশিংটনের সঙ্গে কোনও আলোচনা চলছে না বলে আগেই জানিয়েছে ইরান।

সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বলছে, মঙ্গলবার (৪ আগস্ট) সিএনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বেসেন্ট এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমরা ইরানিদের সঙ্গে আলোচনা করছি। আমার মনে হয়, আজ বা আগামীকালের মধ্যেই প্রণালিটি খুলে দেয়া এবং এ সংঘাতকে আরও স্বাভাবিক অবস্থার দিকে নেয়ার বিষয়ে একটি চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে।’

হরমুজ প্রণালি ব্যবহারকারী জাহাজ থেকে ইরান কোনও টোল আদায় করতে পারবে কি না—এমন প্রশ্নের জবাবে বেসেন্ট বলেন, ‘আমার মনে হয়, সেখানে অবাধ চলাচল নিশ্চিত হবে।’

তার এ মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের প্রতিধ্বনি। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও আলোচনা চলার কথা অস্বীকার করেছে।

এদিকে মঙ্গলবার হরমুজ প্রণালিতে একটি কার্গো জাহাজে অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্র বা গোলাবস্তু আঘাত হানে। যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মধ্যে এটি নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

অবশ্য সম্ভাব্য সমঝোতার ফলে জ্বালানি বাজারে ইতিবাচক প্রভাব পড়বে বলেও আশাবাদ ব্যক্ত করেন বেসেন্ট। তিনি বলেন, বর্তমানে শত শত জাহাজ প্রণালি দিয়ে চলাচলের অপেক্ষায় রয়েছে। তিনি বলেন, ‘গত কয়েক দিন পরিস্থিতি কিছুটা অনিশ্চিত থাকলেও এখন বেশ কয়েকটি জাহাজ প্রণালি দিয়ে বের হয়ে আসছে।’

বেসেন্ট আরও বলেন, ‘আমি আশা করছি, জ্বালানির দাম আবার স্থিতিশীল হয়ে আসবে। আর এটি পুরো বিশ্বের জন্যই ভালো হবে।’

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি