২৬ আগস্ট ২০২৬

হরমুজ প্রণালী নিয়ে ইরান ও ওমানের নতুন প্রস্তাব

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০২:৫১ পিএম
হরমুজ প্রণালী নিয়ে ইরান ও ওমানের নতুন প্রস্তাব

বাংলাপ্রেস ডেস্ক: হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের নতুন একটি পথ নিয়ে ঐকমত্যে পৌঁছানোর কয়েক সপ্তাহ পর এ নিয়ে যৌথ বিবৃতি দিয়েছে ইরান ও ওমান।

বিবৃতিতে হরমুজ প্রণালিতে সাময়িকভাবে জাহাজ চলাচলের জন্য একটি যৌথ নৌপথ চালুর প্রস্তাব দিয়েছে দুই দেশ।

ইরান ও ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, একটি সাময়িক নৌপথ চালু এবং প্রণালিতে থাকা মাইন অপসারণের লক্ষ্যে ধাপে ধাপে একটি কাঠামো তৈরির বিষয়ে আলোচনা হয়েছে। স্থায়ী নৌপথ চালু এবং হরমুজ প্রণালির ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যেও আলোচনা অব্যাহত থাকবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

এর আগে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদি ইরান সফরে গিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর আল বুসাইদি বলেন, শিগগিরই প্রণালীতে একটি সাময়িক নৌপথ চালুর ঘোষণা দেওয়া সম্ভব হবে বলে তিনি আশাবাদী।

তিনি বলেন, প্রণালির ভবিষ্যৎ ব্যবস্থাপনা ও স্থায়ী সমাধানের বিষয়টি পরে নির্ধারণ করা হবে। শান্তি, সহযোগিতা, স্থিতিশীলতা ও নৌ চলাচলের স্বাধীনতার স্বার্থে আঞ্চলিক অংশীদারদের সঙ্গেও আলোচনা করা হবে।

আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, প্রস্তাবিত সমঝোতা দেখিয়েছে যে শান্তি ও স্থিতিশীলতার প্রতি ইরানের অঙ্গীকারের সঙ্গে প্রতিবেশীদের সঙ্গে কূটনৈতিক তৎপরতাও অব্যাহত রয়েছে।

কয়েক সপ্তাহ ধরে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে ইরান ও ওমান আলোচনা চালিয়ে আসছে। আঞ্চলিক সংঘাতের কয়েক মাস পর ইরান-যুক্তরাষ্ট্রের অচলাবস্থায় থাকা আলোচনায় গুরুত্বপূর্ণ দর-কষাকষির হাতিয়ার হয়ে উঠেছে কৌশলগত এই জলপথ।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি