২২ এপ্রিল ২০২৬

হরমুজ প্রণালিতে ইরানি জাহাজ আটকের দাবি ট্রাম্পের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১১:৪০ পিএম
হরমুজ প্রণালিতে ইরানি জাহাজ আটকের দাবি ট্রাম্পের

হরমুজ প্রণালিতে একটি ইরানি পতাকাবাহী জাহাজ আটক করার দাবি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

বাংলাপ্রেস ডেস্ক:   হরমুজ প্রণালিতে একটি ইরানি পতাকাবাহী জাহাজ আটক করার দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি জানান, অবরোধ অমান্য করে প্রবেশের চেষ্টা করলে জাহাজটিকে হেফাজতে নেয় মার্কিন নৌবাহিনী।

ট্রাম্পের দাবি অনুযায়ী, মার্কিন নৌবাহিনীর গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস স্প্রুয়েন্স ওমান উপসাগরে ‘তুসকা’ নামের জাহাজটিকে থামার নির্দেশ দেয়। তবে জাহাজটি সতর্কবার্তা উপেক্ষা করলে সেটিকে অচল করে দেওয়া হয়। 

তিনি আরও বলেন, বর্তমানে জাহাজটি মার্কিন মেরিন বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং এতে অবৈধ কর্মকাণ্ডের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের নিষেধাজ্ঞার আওতায় জাহাজটি ছিল বলেও উল্লেখ করেন তিনি।

এ ঘটনায় এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্র: আল জাজিরা

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি