হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল চায় বেইজিং
চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
বাংলাপ্রেস ডেস্ক: হরমুজ প্রণালিতে নৌচলাচল ফের স্বাভাবিক করার জন্য ইরানকে আহ্বান জানিয়েছে চীন। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে এ আহ্বান জানান।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বুধবার (১৫ এপ্রিল) এক ফোনালাপে তিনি এই আহ্বান জানান। খবর আল জাজিরার।
ওয়াং ই বলেন, ‘হরমুজ প্রণালিতে ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে সম্মান ও সুরক্ষা দিতে হবে, তবে একই সঙ্গে সেখানে নৌচলাচলের স্বাধীনতা ও নিরাপত্তাও নিশ্চিত করা জরুরি।’
তিনি আরও বলেন, ‘এই গুরুত্বপূর্ণ জলপথে স্বাভাবিক নৌচলাচল পুনরুদ্ধারে আন্তর্জাতিক মহলের ব্যাপক আগ্রহ রয়েছে।’
আঞ্চলিক উত্তেজনা প্রশমিত করা এবং দেশগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নে চীন তার প্রচেষ্টা অব্যাহত রাখতে প্রস্তুত বলেও জানান তিনি। সূত্র: যুগান্তর
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
লেবাননে হামলা বন্ধের আহ্বান জানিয়ে ইসরাইলকে সতর্ক করলেন ট্রাম্প
বিশ্বকাপ দর্শকদের যাতায়াতে ১৫০ ডলার ভাড়া নিয়ে নিউ জার্সিতে তুমুল বিতর্ক
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি