হরমুজে সামরিক শক্তি মোতায়েন করছে যুক্তরাজ্য
বাংলাপ্রেস ডেস্ক: হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে গঠিত বহুজাতিক মিশনে বিপুল সামরিক সরঞ্জাম পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য।
মঙ্গলবার (১২ মে) ব্রিটিশ সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, এই মোতায়েনে ড্রোন, ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান, স্বয়ংক্রিয় মাইন শনাক্ত ও নিষ্ক্রিয়করণ ব্যবস্থা এবং এইচএমএস ড্রাগন যুদ্ধজাহাজ অন্তর্ভুক্ত থাকবে।
বিবৃতিতে আরও জানানো হয়, মাইন শনাক্তকারী ড্রোন ও ড্রোন প্রতিরোধী ব্যবস্থার জন্য অতিরিক্ত ১১ কোটি ৫০ লাখ পাউন্ড (প্রায় ১৫ কোটি ৬০ লাখ ডলার) নতুন তহবিল বরাদ্দ দেওয়া হবে।
ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি ৪০টির বেশি দেশের প্রতিরক্ষামন্ত্রী ও কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক ভার্চুয়াল বৈঠকে এই প্রতিশ্রুতির ঘোষণা দেন। তিনি বলেন, পরিস্থিতি অনুকূল হলে এই মিশন কার্যকর করা হবে।
বর্তমানে মধ্যপ্রাচ্য অঞ্চলে বিদ্যমান প্রতিরক্ষামূলক অভিযানের অংশ হিসেবে এক হাজারের বেশি ব্রিটিশ সেনাসদস্য মোতায়েন রয়েছে বলেও জানিয়েছে যুক্তরাজ্য। সূত্র: বিবিসি
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
যুদ্ধবিরতি ভেঙে গেলে ইরানে বড় অভিযানের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি