২৬ জুলাই ২০২৬

হরমুজে তেলের ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১২:৩১ পিএম
হরমুজে তেলের ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ

সংগৃহীত ছবি

বাংলাপ্রেস ডেস্ক:  গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে ইরানের নির্ধারিত নৌপথ থেকে সরে যাওয়ায় একটি তেলের ট্যাংকারে নৌ-মাইনের আঘাতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

রোববার (২৬ জুলাই) ইরানের গণমাধ্যম এ খবর জানিয়েছে।

সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সির বরাত দিয়ে ‘ডেফাপ্রেস’ নিউজ ওয়েবসাইট জানিয়েছে, কৌশলগত এই জলপথে ইরানের নির্ধারিত রুট থেকে ট্যাংকারটি সরে যাওয়ার কারণেই মাইনের সঙ্গে এর সংঘর্ষ হয়। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর, জাহাজের পরিচয় বা ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে, গত ২৬ জুন ইরান কড়া ভাষায় সতর্ক করে বলেছিল, হরমুজ প্রণালি দিয়ে কেবল তেহরানের নির্ধারিত রুটেই জাহাজ চলাচলের ‘অনুমতি দেওয়া হবে’।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা চরমে পৌঁছেছে। ওয়াশিংটন যেমন ইরানের ওপর হামলা চালিয়েছে, তেমনি এর জবাবে ওই অঞ্চলের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনা ও সরঞ্জাম লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর দাবি করেছে তেহরান।

গত ৮ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে গত মাসে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) ‘বাতিল’ বলে ঘোষণা করেন। মূলত হরমুজ প্রণালিতে তিনটি ট্যাংকারের ওপর হামলা এবং এই কৌশলগত জলপথে জাহাজ চলাচলের নিয়ম নিয়ে নতুন করে মতবিরোধ তৈরি হওয়ার পরই ট্রাম্পের ওই ঘোষণা আসে।

হরমুজ প্রণালি নিয়ে দেশ দুটির অবস্থান সম্পূর্ণ বিপরীতমুখী। ওয়াশিংটন এই প্রণালি দিয়ে অবাধে ও বাধাহীনভাবে জাহাজ চলাচলের দাবি জানিয়ে আসছে। অন্যদিকে তেহরান জোর দিয়ে বলছে, ওই অঞ্চলে চলাচলকারী সব জাহাজকে অবশ্যই ইরানের উপকূলের কাছাকাছি একটি চ্যানেল দিয়ে যেতে হবে এবং তা পুরোপুরি ইরানের নিজস্ব নেভিগেশন নিয়মের অধীনেই পরিচালিত হতে হবে। সূত্র: আনাদোলু এজেন্সি

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি, কানেকটিকাট


সঙ্গীত একাডেমি, কানেকটিকাট

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি