হরমুজের আকাশে মার্কিন MQ-9 ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
বাংলা প্রেস
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০১:৪৬ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: হরমুজ প্রণালির ওপর একটি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সোমবার (৩১ আগস্ট) ড্রোনটি ভূপাতিত হওয়ার পর সেটি পারস্য উপসাগরের পানিতে গিয়ে পড়ে বলে জানিয়েছে ইরানের এই সামরিক বাহিনী।
এক বিবৃতিতে আইআরজিসির জনসংযোগ দপ্তর জানায়, সোমবার ভোরে আইআরজিসির আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ‘সতর্ক যোদ্ধারা’ ক্ষেপণাস্ত্র ছুড়ে মার্কিন দূরপাল্লার ওই ড্রোনে আঘাত হানেন। পরে ড্রোনটি পারস্য উপসাগরে পড়ে যায়।
বিবৃতিতে আরও বলা হয়, দেশের যোদ্ধাদের প্রতি সবচেয়ে বড় সমর্থন হলো ইরানি জনগণের অব্যাহতভাবে মাঠে উপস্থিত থাকা।
তবে ড্রোনটি ভূপাতিত করার দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। সূত্র: মেহের নিউজ
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
১১ কোটি রুপির স্বর্ণ পাচার, মুম্বাই বিমানবন্দরে ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬
২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৯০০ ছাড়াল, নিখোঁজ ৪ হাজারের বেশি
২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি