৪ আগস্ট ২০২৬

হুথিদের হুমকিতে সৌদি বন্দরে জাহাজ চলাচলে সতর্কতা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০১:০০ পিএম
হুথিদের হুমকিতে সৌদি বন্দরে জাহাজ চলাচলে সতর্কতা

বাংলাপ্রেস ডেস্ক:  সৌদি বন্দরগুলো ব্যবহার না করতে ইয়েমেনের হুথি গোষ্ঠীর সতর্কবার্তার পর বেশ কয়েকটি তেলবাহী ট্যাংকার নিজেদের গতিপথ পরিবর্তন করেছে বলে জানা গেছে।

শিপ ট্র্যাকিংয়ের ডেটা অনুযায়ী, লোহিত সাগর দিয়ে চারটি তেলবাহী ট্যাংকার তাদের গতিপথ পরিবর্তন করেছে।

এই ট্যাংকারগুলোর মধ্যে দুটির নতুন গন্তব্য হিসেবে সুয়েজ খালের নাম ঘোষণা করা হয়েছে এবং অন্য দুটি ট্যাংকার লোহিত সাগরের উন্মুক্ত জলপথকে তাদের গন্তব্য হিসেবে নথিভুক্ত করেছে।

শিপিং ডেটা অনুযায়ী, জেদ্দার বন্দরকে তাদের পরবর্তী গন্তব্য ঘোষণা করার পর একটি কার ক্যারিয়ারও (গাড়ি পরিবহনকারী জাহাজ) দৃশ্যত এডেন উপসাগরে নিজের গতিপথ পরিবর্তন করে।

এর আগের দিন, চীন ও ভারতের জন্য তেল বহনকারী তিনটি ট্যাংকার লোহিত সাগর এড়িয়ে ইয়েমেনের উপকূলের কাছ দিয়ে যাওয়ার পরিবর্তে সুয়েজ খালের দিকে রওনা হয়েছিল।

গত ২০ জুলাই সৌদি আরবের বিরুদ্ধে ‘নৌ-অবরোধ’ বা সামুদ্রিক অবরোধের ঘোষণা দেয় ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।

হুথিদের ঘোষণার পর ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, তারা শক্তি প্রয়োগ করে জবাব দেবে। একই সঙ্গে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালী দিয়ে চলাচলকারী সৌদি জাহাজগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এই প্রণালী পুরোপুরি বন্ধ হয়ে গেলে বিশ্বের মোট তেল সরবরাহ প্রায় ৭ শতাংশ কমে যেতে পারে। কারণ সৌদি আরবের অধিকাংশ তেল রপ্তানি এই পথের ওপর নির্ভরশীল। এর ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম এবং পণ্য পরিবহন ব্যয় আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি