১১ সেপ্টেম্বর ২০২৬

হ্যাকারের কবলে যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল ওয়ান ব্যাংক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
হ্যাকারের কবলে যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল ওয়ান ব্যাংক
বাংলাপ্রেস ডেস্ক: যুক্তরাষ্ট্র এবং কানাডার প্রায় ১০ কোটি ৬০ লাখ মানুষের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে। আর্থিক সেবাদানকারী যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ক্যাপিটাল ওয়ানের কাছ থেকে হ্যাকিংয়ের মাধ্যমে এসব তথ্য চুরি করা হয়েছে। সম্প্র্রতি ওই কোম্পানির পক্ষ থেকে এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়েছে। হ্যাকিংয়ের সঙ্গে জড়িত পেইজ টমসন নামে ৩৩ বছর বয়সী এক নারীকে গ্রেফতারের পর সোমবার ক্যাপিটাল ওয়ানের পক্ষ থেকে হ্যাকিংয়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়। খবর রয়টার্স ও বিবিসির। গত ১৯ জুন ওই হ্যাকিংয়ের ঘটনা চিহ্নিত করা সম্ভব হয়। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্যাপিটাল ওয়ানে ক্রেডিট কার্ডের জন্য আবেদন করেছিলেন এমন ব্যক্তিদের নাম, ঠিকানা, জন্মতারিখ, ফোন নম্বরসহ বেশকিছু ব্যক্তিগত তথ্য চুরি করা হয়। তবে হ্যাকার ক্রেডিট কার্ডের অ্যাকাউন্ট নম্বরে প্রবেশ করতে পারেনি বলেও জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রে ক্রেডিট কার্ডের সেবাদানকারী প্রতিষ্ঠানের মধ্যে ক্যাপিটাল ওয়ান অন্যতম। তারা ক্রেডিট কার্ড ইস্যুর পাশাপাশি নিয়মিত ব্যাংকিং সেবাও দিয়ে থাকে। সোমবার এক বিবৃতিতে ক্যাপিটাল ওয়ান জানায়, যুক্তরাষ্ট্রের ১০ কোটি এবং কানাডার ৬০ লাখ মানুষের ব্যক্তিগত তথ্য হ্যাকিংয়ের শিকার হয়েছে। বিপি।সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

Jalalabad Summer Bash


Jalalabad Summer Bash

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি