১২ সেপ্টেম্বর ২০২৬

ইরাক থেকে ড্রোন হামলা, তেলের পাইপলাইন বন্ধ করল সৌদি আরব

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ পিএম
ইরাক থেকে ড্রোন হামলা, তেলের পাইপলাইন বন্ধ করল সৌদি আরব

বাংলাপ্রেস ডেস্ক: ইরাক থেকে ছোড়া কয়েকটি ড্রোন হামলায় সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাইপলাইনটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াদ ও মদিনা অঞ্চলে অবস্থিত ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে ইরাক থেকে আসা কয়েকটি ড্রোন হামলা চালায়। এতে পাইপলাইনের ক্ষয়ক্ষতির পাশাপাশি কয়েকজন আহত হয়েছেন।

দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএকে বলেন, হামলার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাইপলাইনটি বন্ধ করে দেওয়া হয়েছে। হামলায় অবকাঠামোটির কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় হামলার নিন্দা জানিয়েছে।

সৌদি আরবের পূর্বাঞ্চল থেকে লোহিত সাগরের উপকূলীয় এলাকায় তেল পরিবহনে ইস্ট-ওয়েস্ট পাইপলাইনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে পাইপলাইনটি বন্ধ করে দেওয়ার ঘটনা দেশটির তেল পরিবহন ব্যবস্থার ওপরও প্রভাব ফেলতে পারে।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

Jalalabad Summer Bash


Jalalabad Summer Bash

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি