ইরান শান্তি চায়, তবে আত্মরক্ষায় আপসহীন: পেজেশকিয়ান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
বাংলাপ্রেস ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান যুদ্ধ চায় না। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার বিরুদ্ধে কেবল আত্মরক্ষার জন্যই তারা পদক্ষেপ নিচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, তার দেশ শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।
রোববার (১৯ এপ্রিল) দেশটির ক্রীড়া ও যুব মন্ত্রণালয় পরিদর্শনকালে পেজেশকিয়ান এ কথা বলেন।
তিনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে বেসামরিক অবকাঠামোতে হামলার অভিযোগ তুলে বলেন, এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং মানবাধিকার প্রশ্নে দ্বৈত মানদণ্ডের প্রমাণ।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএসএনএ’কে তিনি বলেন, ‘আমরা কোনো দেশকে আক্রমণ করিনি এবং বর্তমান পরিস্থিতিতেও কোনো পক্ষকে আক্রমণের ইচ্ছা আমাদের নেই। আমরা কেবল বৈধভাবে আত্মরক্ষা করছি।’
তিনি আরও বলেন, ‘এমন ধারণা দেওয়া উচিত নয় যে, ইরান যুদ্ধ চাইছে। বরং আমরা শান্তিপ্রিয় এবং যা করছি তা বৈধ আত্মরক্ষা। যেমন একজন মানুষ আক্রমণের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখায়, তেমনি একটি জাতিও আক্রমণের বিরুদ্ধে নিজেকে রক্ষা করে।’
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে যুক্তরাষ্ট্রের আরও এক বৃহত্তম রণতরী
ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি ৩ সপ্তাহ বাড়াতে সম্মত লেবানন ও ইসরায়েল: ট্রাম্প
দিল্লিতে আইআরএস অফিসারের ২২ বছর বয়সী কন্যাকে যৌন নিপীড়ন ও হত্যা করেছে প্রাক্তন গৃহকর্মী
সঙ্গীত একাডেমি