৪ আগস্ট ২০২৬

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: প্রতিরক্ষামন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১২:১৯ পিএম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: প্রতিরক্ষামন্ত্রী

ছবি : রয়টার্স

বাংলাপ্রেস ডেস্ক:  ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের মোট ৩৭.৫ বিলিয়ন ডলার (৩৭৫০ কোটি ডলার) খরচ হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। মঙ্গলবার (২১ জুলাই) সিনেটের বরাদ্দ কমিটির এক শুনানিতে উপস্থিত হয়ে তিনি এই হিসাব তুলে ধরেন।

এর আগে মে মাসের মাঝামাঝি সময়ে এসংক্রান্ত আনুমানিক খরচের পরিমাণ ধরা হয়েছিল প্রায় ২৯ বিলিয়ন ডলার, যা থেকে বর্তমান ব্যয় উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে।

শুনানিতে সিনেটরদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আজ পর্যন্ত আমাদের কাছে থাকা হিসাব অনুযায়ী, ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের মোট ৩৭.৫ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে।’ পেন্টাগনের সামরিক কার্যক্রম সচল রাখতে এবং বাজেট ঘাটতি মেটাতে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে প্রায় ৬৭ বিলিয়ন ডলারের অতিরিক্ত (সম্পূরক) তহবিলের অনুরোধ জানানো হয়েছে।  সূত্র: কালের কণ্ঠ

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি