৪ এপ্রিল ২০২৬

ইরানে ধ্বংস হলো দুই মার্কিন যুদ্ধবিমান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ১২:১৪ পিএম
ইরানে ধ্বংস হলো দুই মার্কিন যুদ্ধবিমান

মার্কিন এ-১০ যুদ্ধবিমান। এই মডেলের একটি উড়োজাহাজ পারস্য উপসাগরে ভূপাতিত করেছে ইরান।

বাংলাপ্রেস ডেস্ক:   একে একে দুটি মার্কিন আধুনিক যুদ্ধবিমান ধ্বংসের তথ্য দিয়েছে ইরান। দেশটির প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা মার্কিন সামরিক বাহিনীর দুটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার একটি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এবং অন্যটি হরমুজ প্রণালির আশেপাশে পড়েছে।

ইরানি সামরিক বাহিনীর খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের এক মুখপাত্র শুক্রবার (৩ এপ্রিল) জানিয়েছেন, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি এফ-১৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস করেছে। 

দিনের শেষভাগে ইরানি সামরিক বাহিনী জানায়, তারা একটি মার্কিন এ-১০ যুদ্ধবিমানকে লক্ষ্যবস্তু করেছে, যা পারস্য উপসাগরে বিধ্বস্ত হয়েছে।

দ্য নিউ ইয়র্ক টাইমস অজ্ঞাত কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, এ-১০ বিমানটি বিধ্বস্ত হওয়ার পর এর পাইলট নিরাপদ আছেন।

তবে ভূপাতিত এফ-১৫ পাইলটদের মধ্যে অন্তত একজনের পরিণতি এখনও অজানা। বেশ কয়েকটি মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, ওই জেটের একজন ক্রু সদস্যকে মার্কিন বাহিনী খুঁজে পেয়েছে এবং উদ্ধার করেছে, কিন্তু অন্যজন এখনও নিখোঁজ আছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার এনবিসি নিউজকে বলেছেন, জেট বিমান ভূপাতিত করার এই ঘটনা তেহরানের সঙ্গে আলোচনার সম্ভাবনায় কোনো প্রভাব ফেলবে না। 

তিনি বলেন, ‘না, মোটেও না। না, এটা যুদ্ধ। আমরা যুদ্ধের মধ্যে আছি।’

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো এফ-১৫ জেটের ধ্বংসাবশেষ এবং প্যারাশুট সংযুক্ত একটি ইজেকশন সিটের (পাইলট বের হওয়ার আসন) ছবি প্রদর্শন করেছে।

জেটটি ভূপাতিত হওয়ার পর, ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ-বাঘের ঘালিবাফ যুদ্ধে ট্রাম্পের বারবার বিজয়ের দাবিকে উপহাস করেছেন।

ঘালিবাফ একটি সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, টানা ৩৭ বার ইরানকে পরাজিত করার পর, তাদের শুরু করা এই ‘কৌশলহীন’ যুদ্ধ এখন রেজিম চেঞ্জ বা শাসন পরিবর্তন থেকে অন্যদিকে ঘুরে গেছে! 

তিনি ট্রাম্পকে উপহাস করে লেখেন, ‘হেই কেউ কি আমাদের পাইলটদের খুঁজে পাবেন? দয়া করে খুঁজে দেন?’

পেন্টাগন ও মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম), যারা মধ্যপ্রাচ্য ও এশিয়ার বড় অংশে সামরিক কার্যক্রম তদারকি করে, তাদের পক্ষ থেকে এই ঘটনার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। সূত্র: আল জাজিরা।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি