১৫ আগস্ট ২০২৬

‘ইরানে হামলার জন্য কখনো ক্ষমা চাইব না’: ট্রাম্প

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৬:৫৫ এএম
‘ইরানে হামলার জন্য কখনো ক্ষমা চাইব না’: ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

বাংলাপ্রেস ডেস্ক:  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে হামলার কারণে দেশে তেলের দাম বেড়ে গেলেও তিনি কখনোই এর জন্য ক্ষমা চাইবেন না। তিনি মনে করেন, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে আটকাতে এইটুকু বাড়তি দাম মেনে নেওয়া উচিত।

শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কের একটি অনুষ্ঠানে সাধারণ মানুষের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, আপনাদেরকে তেলের জন্য সামান্য কিছু টাকা বেশি দিতে হচ্ছে। কিন্তু মনে রাখবেন, আপনারা এটি করছেন যাতে একটি অত্যন্ত খারাপ দেশ পারমাণবিক অস্ত্র হাতে না পায়। ইরান হচ্ছে বিশ্বে সন্ত্রাসবাদের সবচেয়ে বড় মদদদাতা দেশ।

তেলের দাম বাড়ার কারণে সাধারণ মানুষের যে আর্থিক ক্ষতি হচ্ছে, সেটিকে খুব একটা বড় করে দেখছেন না তিনি। ট্রাম্প দাবি করেন, তিনি ইরানে হামলা করে সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। তিনি বলেন, আপনাদের এখন ৪ ডলার খরচ করতে হচ্ছে, যা ঠিক আছে। আমি সঠিক কাজ করেছি এবং এর জন্য আমি কখনোই ক্ষমা চাইব না।

ট্রাম্পের এই কথার কিছু আগে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানান, তেলের দাম কম রাখা এবং ইরানকে পারমাণবিক অস্ত্র থেকে দূরে রাখা—দুটোই প্রেসিডেন্টের কাছে সমান গুরুত্বপূর্ণ।

বর্তমানে যুক্তরাষ্ট্রে এক গ্যালন জ্বালানি তেলের গড় দাম ৪ ডলার পার হয়েছে, যা এক বছর আগেও ৩ ডলারের কাছাকাছি ছিল।

ট্রাম্প যতই এই মূল্যবৃদ্ধিকে সামান্য বলুন না কেন, সাধারণ আমেরিকানরা কিন্তু তা মনে করছেন না। সিএনএন-এর একটি জরিপে দেখা গেছে, ৭৪ শতাংশ আমেরিকান মনে করেন, এই যুদ্ধের পেছনে মানুষের জীবন ও অর্থের যে বিপুল ক্ষতি হয়েছে, তার কোনো সার্থকতা নেই। সূত্র: সিএনএন।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি