১১ জুলাই ২০২৬

ইরানের দিকে তাক করা আছে ১০০০ ক্ষেপণাস্ত্র: ট্রাম্প

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৫:৩৭ এএম
ইরানের দিকে তাক করা আছে ১০০০ ক্ষেপণাস্ত্র: ট্রাম্প

বাংলাপ্রেস ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের দিকে এক হাজার ক্ষেপণাস্ত্র তাক করে প্রস্তুত রাখা হয়েছে। ইরান তাকে হত্যা করার চেষ্টা করলে আরো হাজার হাজার ক্ষেপণাস্ত্র ছোড়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। নিজ সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, তাকে হত্যা করা হলে যুক্তরাষ্ট্র ইরানকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করে দেবে।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘ইসলামিক প্রজাতন্ত্র ইরানের দিকে তাক করে এক হাজার ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখা হয়েছে। আরো হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে, যদি ইরান সরকার বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেওয়া তাদের হুমকি অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট অর্থাৎ আমাকে হত্যা করে বা হত্যা করার চেষ্টা করে!’

তিনি আরো বলেন, ‘ইতোমধ্যেই আদেশ দেওয়া হয়েছে। মার্কিন সামরিক বাহিনী ইরানের পুরো এলাকাকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন ও ধ্বংস করে দিতে প্রস্তুত, ইচ্ছুক ও সক্ষম।’

এরআগে শুক্রবার নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান অনেক দিন ধরেই তাকে হত্যা করতে চাইছে।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি