২২ মে ২০২৬

ইরানের ইউরেনিয়াম ইস্যুতে কঠোর অবস্থান ট্রাম্পের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২২ মে ২০২৬, ০১:০৩ পিএম
ইরানের ইউরেনিয়াম ইস্যুতে কঠোর অবস্থান ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বাংলাপ্রেস ডেস্ক:  ইরানের কাছে থাকা উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসার অঙ্গিকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  যদিও ইরান জানিয়েছে, তারা এই উপাদান হস্তান্তর করবে না।  খবর এনডিটিভির। 

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, ‘আমরা এটা নিয়েই আসব।’

তিনি বলেন, ‘আমাদের এটার প্রয়োজন নেই, আমরা এটা চাইও না। সম্ভবত হাতে পাওয়ার পর আমরা এটি ধ্বংস করে দেব। কিন্তু আমরা তাদের কাছে এটা থাকতে দেব না।’

এদিকে, ইরানের হাতে থাকা ইউরেনিয়াম অন্য কোনো দেশে পাঠানো যাবে না বলে নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। ইরানের দুই জ্যেষ্ঠ সূত্রের বরাতে এমন তথ্য জানিয়েছে রয়টার্স।

ইরানের এক সূত্র রয়টার্সকে বলেন, ‘সর্বোচ্চ নেতার নির্দেশ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ঐকমত্য হলো—সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত দেশের বাইরে যাবে না।’

সূত্রগুলোর দাবি, ইরানের শীর্ষ কর্মকর্তারা মনে করছেন, ইউরেনিয়াম বিদেশে পাঠানো হলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র বা ইসরাইলের হামলার মুখে দেশটি আরও দুর্বল হয়ে পড়বে।

এই খবর সামনে আসার পর আবারও উত্তেজনা বাড়তে পারে যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে। রয়টার্স জানিয়েছে, এই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান দাবির বিপরীতে আরও কঠোর অবস্থান নিল তেহরান। যা চলমান শান্তি আলোচনাকে জটিল করে তুলতে পারে।  সূত্র: যুগান্তর

বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

FIRDAUS FASHIONS


FIRDAUS FASHIONS

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি