ইরানের সঙ্গে কোনো আলোচনা নেই, বললেন ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
বাংলাপ্রেস ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে বর্তমানে কোনো ধরনের আলোচনা চলছে না এবং ভবিষ্যতে এ বিষয়ে কোনো বৈঠকও নির্ধারিত নেই।
ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে তিনি জানান, ইরানের ওপর মার্কিন নৌবাহিনীর অবরোধ বর্তমানে ‘সম্পূর্ণভাবে বলবৎ ও কার্যকর’ রয়েছে। তিনি দাবি করেন, হরমুজ প্রণালি এখনো ‘উন্মুক্ত ও সচল’ রয়েছে এবং এই জলপথের মাইনগুলো হয় ‘অপসারণ করা হয়েছে অথবা বিস্ফোরিত করা হয়েছে’।
তার এই সাম্প্রতিক মন্তব্য তার আগের অবস্থানের একটি বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখা দিয়েছে। এর মাত্র একদিন আগেই তিনি দাবি করেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর সঙ্গে পেছনের চ্যানেলে আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে তেহরান তার সেই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছিল। সূত্র: আল-জাজিরা।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রথম দুর্নীতির অভিযোগ, ১০০ দিনেই প্রশ্নের মুখে থালাপতি বিজয়
আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই!
সঙ্গীত একাডেমি