৩ এপ্রিল ২০২৬

ইরানি হামলা ঠেকাতে প্যাট্রিয়ট চাইল আমেরিকা, ফিরিয়ে দিল পোল্যান্ড

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৮:৩১ পিএম
ইরানি হামলা ঠেকাতে প্যাট্রিয়ট চাইল আমেরিকা, ফিরিয়ে দিল পোল্যান্ড

বাংলাপ্রেস ডেস্ক: ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রকে বড় ধরনের কূটনৈতিক বার্তা দিল পোল্যান্ড। মধ্যপ্রাচ্যে নিজেদের ঘাঁটি রক্ষায় বিমান প্রতিরক্ষাব্যবস্থা চাইলেও তা দিতে অস্বীকৃতি জানিয়েছে দেশটি।

পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিস্লাভ কোসিনিয়াক-কামিশ জানিয়েছেন, তাদের প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা দেশের আকাশসীমা এবং ন্যাটোর পূর্ব সীমান্ত সুরক্ষায় নিয়োজিত রয়েছে। তাই এগুলো অন্য কোথাও পাঠানোর কোনো পরিকল্পনা নেই।

যুক্তরাষ্ট্র পোল্যান্ডের কাছে অন্তত দুটি প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা এবং উন্নত ক্ষেপণাস্ত্র মধ্যপ্রাচ্যে ব্যবহারের জন্য চেয়েছিল। ইরানের সম্ভাব্য হামলা ঠেকাতে এই সহায়তা প্রয়োজন বলে জানানো হয়।

ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সামরিক অভিযান চালালেও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। পাল্টা হামলায় মার্কিন ঘাঁটি ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় মিত্রদের সমালোচনা করে ন্যাটো-কে ‘কাগুজে বাঘ’ বলে মন্তব্য করেছেন। এমনকি জোট থেকে বেরিয়ে যাওয়ার হুমকিও দিয়েছেন।

ইরান ইস্যুতে ইউরোপের মধ্যেও মতবিরোধ দেখা যাচ্ছে। স্পেন ইতোমধ্যে যুক্তরাষ্ট্রকে তাদের আকাশসীমা ও সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছে।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি