১৫ এপ্রিল ২০২৬

ইরানকে অস্ত্র সরবরাহ না করার অনুরোধে শি জিনপিংকে চিঠি দিলেন ট্রাম্প

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০৮:৪১ এএম
ইরানকে অস্ত্র সরবরাহ না করার অনুরোধে শি জিনপিংকে চিঠি দিলেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং।

বাংলাপ্রেস ডেস্ক:   চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ইরানের কাছে উন্নত অস্ত্রশস্ত্র সরবরাহ না করার জন্য বিশেষ অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, চীন ইরানকে বিভিন্নভাবে সমরাস্ত্র দিয়ে সহায়তা করছে—এমন খবর পাওয়ার পর তিনি সরাসরি শি জিনপিংকে একটি চিঠি লেখেন। সেই চিঠিতে তিনি চীনকে এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।

প্রেসিডেন্ট ট্রাম্পের ওই চিঠির জবাবে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংও তাকে একটি ফিরতি চিঠি পাঠিয়েছেন। ট্রাম্পের দাবি, সেই চিঠিতে শি জিনপিং স্পষ্টভাবে জানিয়েছেন যে চীন বর্তমানে ইরানকে কোনো অস্ত্র সরবরাহ করছে না। যদিও মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এর আগে দাবি করেছিল, চীন ইরানকে অত্যাধুনিক যুদ্ধাস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। তবে বেইজিং সরাসরি সেই অভিযোগ অস্বীকার করল।

সাক্ষাৎকারে ট্রাম্প আরও উল্লেখ করেন, বিশ্বের বিভিন্ন স্থানেই চীনা অস্ত্রের উপস্থিতি দেখা যাচ্ছে এবং ইরানের ক্ষেত্রেও তেমনটা ঘটার সম্ভাবনা নিয়ে তিনি উদ্বিগ্ন ছিলেন। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে বড় দুই শক্তির এই যোগাযোগ আন্তর্জাতিক অঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছে। ট্রাম্পের এই বার্তার মাধ্যমে ইরানকে একঘরে করার এবং দেশটির সামরিক সক্ষমতা বৃদ্ধির পথে বাধা দেওয়ার মার্কিন প্রচেষ্টা আরও স্পষ্ট হয়ে উঠল। তবে চীনের এই আশ্বাসের পর ওয়াশিংটন তাদের পরবর্তী পদক্ষেপ কী নেবে, তা এখন দেখার বিষয়। সূত্র: আলজাজিরা।

বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি