৪ এপ্রিল ২০২৬

ইসি গঠনের বিষয়ে কোনো প্রক্রিয়াতেই বিএনপি থাকবে না

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ইসি গঠনের বিষয়ে কোনো প্রক্রিয়াতেই বিএনপি থাকবে না
বাংলাপ্রেস ডেস্কঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সার্চ কমিটি আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। শুধু সার্চ কমিটি নয়, নির্বাচন কমিশন গঠনের বিষয়ে কোনো প্রক্রিয়াতেই বিএনপি থাকবে না। আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠ হতে পারে না, এটা পরিক্ষিত সত্য। তাই এই সার্চ কমিটি সম্পর্কে আমাদের কোরো আগ্রহ নেই।’ রবিবার বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও জেলা শহরের কালিবাড়ি এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এসময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি আল মামুন আলম, সাধারণ সম্পাদক ফয়সাল আমিন, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল বলেন, ‘সার্চ কমিটির প্রধান যাকে করা হয়েছে- তার বাবা আওয়ামী লীগের একজন সংসদ সদস্য ছিলেন। তিনি নিজেই আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। তার ভাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব ছিলেন। সুতরাং এই সার্চ কমিটি থেকে নিরপেক্ষতার আশা করতে পারে না বিএনপি।’ ‘সার্চ কমিটিতে অংশগ্রহণ না করলে মামলা করা হবে’- সরকারি দলের এ বক্তব্য সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ‘আইন সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। রাজনৈতিক কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে রাজনৈতিক দলের ওপর কোনো বাধা-বাধ্যকতা থাকতে পারে না। অন্য কোনো দলের সিদ্ধান্তের বিষয়ে তারা হস্তক্ষেপ করতে পারেন না। বিএনপির সিদ্ধান্তের বিষয়ে তাদের কথা বলা কতটুকু সমীচীন হবে- সেটা ভেবে দেখা উচিত।’ তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের (ইসি) ব্যর্থতা, সুষ্ঠু নির্বাচনের ব্যর্থতা ও দেশ পরিচালনাসহ সব ব্যর্থতার সম্পূর্ণ দায় ক্ষমতাসীন আওয়ামী লীগের।’ বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি