৩ এপ্রিল ২০২৬

ইসলামাবাদে বিনামূল্যে গণপরিবহণ চালু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ০৮:০৫ এএম
ইসলামাবাদে বিনামূল্যে গণপরিবহণ চালু

বাংলাপ্রেস ডেস্ক:   জ্বালানি সংকটে জর্জরিত পাকিস্তানের সাধারণ মানুষকে স্বস্তি দিতে রাজধানী ইসলামাবাদে বিনামূল্যে গণপরিবহণ সেবা চালুর ঘোষণা দিয়েছে দেশটির সরকার।  ইসরাইল, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের প্রভাবে সৃষ্ট তীব্র জ্বালানি সংকটের মুখে শনিবার (৪ এপ্রিল) থেকে এই বিশেষ সুবিধা কার্যকর হবে বলে জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জনগণের দুর্ভোগ লাঘবে এই জনকল্যাণমূলক উদ্যোগের পুরো ব্যয়ভার বহন করবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।  প্রাথমিক হিসাব অনুযায়ী, এই প্রকল্পের জন্য প্রায় ৩৫০ মিলিয়ন রুপি বরাদ্দ করা হয়েছে।  

মূলত মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের ফলে সৃষ্ট জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং বিদ্যুৎ সংকটের কারণে সাধারণ নাগরিকদের যাতায়াত খরচ যখন আকাশচুম্বী, ঠিক তখনই সরকার এই বড় ধরনের ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিল। সরকারের এই পদক্ষেপের ফলে রাজধানীর কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীদের যাতায়াত কষ্ট অনেকাংশে লাঘব হবে বলে আশা করা হচ্ছে। সূত্র: আলজাজিরা।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি