৫ আগস্ট ২০২৬

ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৩:০৮ পিএম
ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

পিট হেগসেথ। ফাইল ছবি।

বাংলাপ্রেস ডেস্ক:   মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বুধবার ইসরাইল সফরে যাওয়ার পরিকল্পনা করছেন বলে জানিয়েছে সিএনএন। 

বিষয়টির সঙ্গে পরিচিত তিনটি সূত্রের বরাতে এ তথ্য প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি। প্রতিবেদন অনুযায়ী, পেন্টাগনের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে হেগসেথের প্রথম ইসরাইল সফর।

তবে ইরানে যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলার পরিপ্রেক্ষিতে এই সফরসূচিতে কোনো পরিবর্তন আসবে কি না, তা এখনো স্পষ্ট নয়।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, সফরকালে দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে হেগসেথের।

প্রতিবেদনে আরও বলা হয়, সফরের অন্যতম উদ্দেশ্য হলো তুরস্কের কাছে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান বিক্রির সম্ভাবনা নিয়ে ইসরাইলের উদ্বেগ নিয়ে আলোচনা করা। সূত্র: মিডল ইস্ট আই

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি