ইসরাইলকে ইহুদি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে পার্লামেন্টে আইন পাস
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
বাংলাপ্রেস অনলাইন: ইসরাইলকে ইহুদি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে দেশটির পার্লামেন্টে বৃহস্পতিবার একটি আইন পাস হয়েছে। আইনটি আরব নাগরিকদের জন্যে বড়ো ধরণের বৈষম্য সৃষ্টি এবং এটি সহিংসতাকে উস্কে দিতে পারে বলেও আশংকা করা হচ্ছে। খবর এএফপি/বাসস।
এই আইনে হিব্রুকে ইসরাইলের জাতীয় ভাষার স্বীকৃতি এবং আরবি ভাষাকে কেবলমাত্র বিশেষ মর্যদায় রাখা হয়েছে। এই আইন ইসরাইলকে ইহুদিদের ঐতিহাসিক জন্মভূমি এবং তাদের স্বাধিকারের স্বীকৃতি দিচ্ছে যা অনেক বিতর্কিত। এটি ইসরাইলের মৌলি আইনে অন্তর্ভূক্ত হবে এবং কার্যত: একটি বিধান হিসেবে কাজ করবে।
বাংলাপ্রেস/এফএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি
