১৪ আগস্ট ২০২৬

ইতালির অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১২:৫৮ পিএম
ইতালির অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ

বাংলাপ্রেস ডেস্ক: ইতালির রাজধানী রোমের দক্ষিণ-পূর্বে কোলেফেরো শহরের কাছে একটি অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবারের (১৩ আগস্ট) এ বিস্ফোরণের শব্দ কয়েক কিলোমিটার দূর থেকেও শোনা যায়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের আগে কারখানাটিতে আগুন লাগে। আগুন নেভাতে তখন ঘটনাস্থলে দমকল বাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এর মধ্যেই শক্তিশালী বিস্ফোরণটি ঘটে। তবে বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফরাসি-জার্মান প্রতিরক্ষা প্রতিষ্ঠান কেএনডিএস। কারখানাটি পরিচালনা করে প্রতিষ্ঠানটির সহযোগী সংস্থা কেএনডিএস অ্যামো ইতালি।

কোলেফেরোর মেয়র জিউলিও কালামিতা সাংবাদিকদের বলেন, কারখানাটি গ্রীষ্মকালীন ছুটির কারণে বন্ধ না থাকলে ঘটনাটি ভয়াবহ বিপর্যয়ে রূপ নিতে পারত। বিস্ফোরণের পরও সেখানে আগুনের কিছু অংশ জ্বলছিল এবং সেগুলো নিয়ন্ত্রণে কাজ চলছে বলে জানান তিনি। কেএনডিএস এক বিবৃতিতে বলেছে, ঘটনার পরিস্থিতি ও কারণ সম্পর্কে বর্তমানে ঘটনাস্থলে থাকা সংশ্লিষ্ট দলগুলো তদন্ত ও মূল্যায়ন করছে।

বিস্ফোরণের পর শিল্পাঞ্চলটির ওপর দিয়ে ঘন কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী উড়তে দেখা যায়। কেএনডিএস অ্যামো ইতালির ওই কারখানায় স্থল ও নৌ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য মাঝারি ও বড় ক্যালিবারের গোলাবারুদ তৈরি করা হয়। পাশাপাশি মহাকাশযান উৎক্ষেপণকারী যানবাহনের জন্য কঠিন জ্বালানিও (সলিড প্রোপেল্যান্ট) উৎপাদন করা হয়। ইউরোপীয় প্রতিরক্ষা সংস্থার নথি অনুযায়ী, প্রতিষ্ঠানটি ২০২৩ সালে স্বাক্ষরিত ১৫৫ মিলিমিটার গোলাবারুদ সরবরাহের ইউরোপীয় প্রতিরক্ষা কাঠামো চুক্তির অংশীদারদের মধ্যে রয়েছে।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি