৩ জুন ২০২৬

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত বেড়ে ২৩

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১২:১৬ পিএম
ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত বেড়ে ২৩

ছবি : রয়টার্স

বাংলাপ্রেস ডেস্ক:   রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনজুড়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ জনে। মঙ্গলবার ভোর রাতে রাজধানী কিয়েভ ও দনিপ্রোসহ বিভিন্ন শহরে চালানো এই হামলায় আহত হয়েছেন ১৩০ জন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, তাদের গোয়েন্দা তথ্য অনুযায়ী মস্কো টানা দ্বিতীয় রাতের মতো আবারও বড় ধরনের হামলা চালাতে পারে। এক মাসেরও কম সময়ের মধ্যে কিয়েভের ওপর এটি রাশিয়ার তৃতীয় বড় হামলা। গত মাসে ইউক্রেনের রুশ-নিয়ন্ত্রিত লুহানস্ক অঞ্চলের একটি ছাত্রাবাসে ড্রোন হামলার পাল্টা জবাব হিসেবেই রাশিয়া কিয়েভে এই পরিকল্পিত হামলা চালিয়েছে বলে জানা গেছে।

এই হামলার পর প্রেসিডেন্ট জেলেনস্কি দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এবং স্বীকার করেছেন যে, রাশিয়ার এই বিশাল হামলা ঠেকাানোর মতো পর্যাপ্ত অস্ত্র বর্তমানে ইউক্রেনের কাছে নেই।

তিনি জানান, মঙ্গলবার ১০০টি ড্রোন ব্যবহার করেছে রুশবাহিনী। এত বিপুলপরিমাণ ক্ষেপণাস্ত্র প্রতিহত করার মতো রসদ ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার কাছে নেই। পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা চেয়ে জেলেনস্কি গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কংগ্রেসকে চিঠি পাঠালেও এখনো কোনো জবাব পাননি।

এদিকে ক্রেমলিন দাবি করেছে, ইউক্রেনীয় বাহিনী বেসামরিক নাগরিকদের ওপর অমানবিক কর্মকাণ্ড চালানোর পর এই যুদ্ধ এখন নতুন রূপ নিয়েছে।

অন্যদিকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা মিত্র দেশগুলোকে রাশিয়ার ওপর আরো কঠোর নিষেধাজ্ঞা দেওয়ার এবং সামরিক সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। বর্তমানে মার্কিন মধ্যস্থতায় ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা থমকে গেছে, কারণ ওয়াশিংটন এখন ইরানের পরিস্থিতির দিকে বেশি মনোযোগ দিচ্ছে। আর এই সুযোগেই ইউক্রেনের শহরগুলোতে আকাশপথে হামলা বাড়িয়ে দিয়েছে রাশিয়া। সূত্র : রয়টার্স

বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি