৫ জুন ২০২৬

ইউরেনিয়াম নিয়ে চুক্তি ছাড়াই ইরান পদক্ষেপ নিতে পারে: ট্রাম্প

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১২:৪৯ পিএম
ইউরেনিয়াম নিয়ে চুক্তি ছাড়াই ইরান পদক্ষেপ নিতে পারে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বাংলাপ্রেস ডেস্ক:  ইরানের কাছ থেকে সমৃদ্ধ (এনরিচড) ইউরেনিয়াম পেতে ওয়াশিংটনের কোনো চুক্তির প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ জুন) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন। 

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা চাইলে এখনই সেটা নিতে পারি। আমার মনে হয় না, আমরা যদি চাই, তারা আমাদের থামাতে পারবে। তবে এর কোনো প্রয়োজন নেই। এটি নিরাপদভাবে সংরক্ষিত (এনটম্বড) অবস্থায় রয়েছে।’

ট্রাম্প আরও বলেন, তিনি ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে দেখা করতে চান না।

তবে তার মতে, যদি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কোনো চুক্তি হয়, তাহলে তাদের মধ্যে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘যদি এমনটা হয়, আমি সম্মানজনক আচরণই করব।’

এর আগেরদিনও এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদের নিয়ন্ত্রণ চায়।

হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি এটি চাই।’

তিনি দাবি করেন, এই ইউরেনিয়াম সংগ্রহ বা সরিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় প্রযুক্তি ও সক্ষমতা কেবল যুক্তরাষ্ট্র এবং চীনের কাছেই রয়েছে।

ট্রাম্প বলেন, ‘আমরাই গিয়ে এটি নিয়ে আসব।’ সূত্র: মিডল ইস্ট আই

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি