১ সেপ্টেম্বর ২০২৬

ইউরোপের ডানপন্থী গণমাধ্যমে ৪০ লাখ ডলার দেবে ট্রাম্প প্রশাসন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ পিএম
ইউরোপের ডানপন্থী গণমাধ্যমে ৪০ লাখ ডলার দেবে ট্রাম্প প্রশাসন

ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

বাংলাপ্রেস ডেস্ক:  ইউরোপের ডানপন্থী গণমাধ্যম ও রক্ষণশীল নাগরিক সমাজকে শক্তিশালী করতে ২ কোটি ৫০ লক্ষ ডলার (২৫ মিলিয়ন) অনুদান দেওয়ার পরিকল্পনা করছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই পদক্ষেপকে কেন্দ্র করে ওয়াশিংটনের সাথে ইউরোপীয় দেশগুলোর কূটনৈতিক উত্তেজনা নতুন করে বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর গত ২১ আগস্ট কংগ্রেসকে এই তহবিল বরাদ্দের বিষয়ে অবহিত করেছে। মোট অর্থায়নের মধ্যে ৪০ লক্ষ ডলার রাখা হয়েছে ইউরোপে স্বাধীন সাংবাদিকদের একটি কনসোর্টিয়াম তৈরি এবং ডানপন্থী সংবাদমাধ্যমকে সহায়তার জন্য। এ ছাড়া আরো ৩০ লক্ষ ডলার বরাদ্দ করা হয়েছে অভিবাসন ও জাতীয় সার্বভৌমত্বের মতো বিষয়গুলোতে নজর রেখে ‘গণতান্ত্রিক পশ্চাদপসরণ’ বিশ্লেষণ করার জন্য। সেপ্টেম্বরের শেষ নাগাদ এই তহবিল চূড়ান্ত হতে পারে বলে জানা গেছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম ব্যুরো (ডিআরএল) দাবি করেছে, এই অর্থায়নের উদ্দেশ্য হলো আন্তঃআটলান্টিক সম্পর্ক শক্তিশালী করা এবং বাকস্বাধীনতা বৃদ্ধি করা। তারা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সরাসরি অর্থায়ন করে না বলেও জানিয়েছে। তবে ইউরোপে আগামী নির্বাচনগুলোর মুখে মার্কিন সরকারের এই পদক্ষেপে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বেশ কয়েকটি দেশ। ইউরোপের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগ তুলে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনো দেশ থেকেই তাদের নির্বাচনী প্রক্রিয়ায় বিদেশি হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি