১৯ অক্টোবর ২০২৬

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ১১০ হামলা, দাবি হুথিদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১২:১৩ পিএম
ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ১১০ হামলা, দাবি হুথিদের

বাংলাপ্রেস ডেস্ক: ইয়েমেনে গত ২৪ ঘণ্টায় ১১০টি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সৌদি বাহিনী। এসব হামলায় নারী ও শিশুসহ ৩০ জনের বেশি মানুষ হতাহত হয়েছেন বলে দাবি করেছেন হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।

এক বিবৃতিতে ইয়াহিয়া সারি বলেন, ইয়েমেনের রাজধানী সানা এবং হোদেইদা, তায়েজ, আমরান, হাজ্জাহ, সাদা, আল-জাওফ, আল-দালি ও মারিব প্রদেশের বিভিন্ন স্থানে এসব হামলা চালানো হয়েছে।

তিনি আরও দাবি করেন, হামলায় নারী ও শিশুসহ ৩০ জনের বেশি মানুষ নিহত বা আহত হয়েছেন। হুথিদের সামরিক মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক উত্তেজনা শুরুর পর থেকে ইয়েমেনে সৌদি বাহিনীর বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার সংখ্যা বেড়ে ২ হাজার ৬৫২টিতে দাঁড়িয়েছে।

তবে এসব হামলা ও হতাহতের বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কোনো বক্তব্য বিবৃতিতে উল্লেখ করা হয়নি। সূত্র: মিডল ইস্ট আই

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি