১৯ অক্টোবর ২০২৬

ট্রাম্প-জিনপিংয়ের সঙ্গে বৈঠকের প্রস্তাব দিলেন পুতিন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১২:০৫ পিএম
ট্রাম্প-জিনপিংয়ের সঙ্গে বৈঠকের প্রস্তাব দিলেন পুতিন

বাংলাপ্রেস ডেস্ক:  ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী মাসে চীনে এ বৈঠক আয়োজনের প্রস্তাব দিয়েছেন তিনি। তবে বৈঠকে এখনো সম্মতি দেননি ট্রাম্প।মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, প্রস্তাবিত বৈঠকটি আগামী ১৮ ও ১৯ নভেম্বর চীনের শেনজেনে অনুষ্ঠেয় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে হতে পারে। তবে এ বৈঠকের প্রস্তাব নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের বাদ দিয়ে যুদ্ধ নিয়ে আলোচনা করার সম্ভাবনা উদ্বেগ তৈরি করেছে। কারণ, এ যুদ্ধের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট ইউক্রেন ও ইউরোপের নেতারা আলোচনায় অংশ নেওয়ার সুযোগ নাও পেতে পারেন।ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সম্ভাব্য বৈঠক নিয়ে আলোচনা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বৈঠকের আলোচ্যসূচি কী হবে কিংবা আদৌ বৈঠকটি অনুষ্ঠিত হবে কি না, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো সমঝোতা হয়নি বলে জানান তিনি।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, গত ৯ অক্টোবর ট্রাম্পের সঙ্গে টেলিফোনে আলাপের সময় পুতিন এ বৈঠকের প্রস্তাব দেন। সংবাদমাধ্যমটি রাশিয়ার সাবেক এক গোয়েন্দা কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে।

ওই ফোনালাপে রুশ ডিজেল জ্বালানি কেনা এবং আন্তর্জাতিক বাজারে তা বিক্রির সুযোগ করে দেওয়ার বিষয়েও একটি সমঝোতা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।এদিকে গত মাসে ট্রাম্প স্বাক্ষরিত একটি দ্বিদলীয় বিলের আওতায় রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের যে পরিকল্পনা ছিল, তা বাস্তবায়নও স্থগিত রেখেছে ওয়াশিংটন। এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন মার্কিন আইনপ্রণেতাদের অনেকে, যাদের মধ্যে ট্রাম্পের নিজ দলের মিত্ররাও রয়েছেন।

হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, জ্বালানির দাম কমানোর কার্যকর বিকল্প খুব বেশি না থাকায় ট্রাম্প এ সিদ্ধান্তগুলো নিয়েছেন।

তথ্যসূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল

বিপি > এসপি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি