জাবিতে ধর্ষণের ঘটনায় নিন্দা জানিয়েছে : ছাত্রদল
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মীর মশাররফ হোসেন হলে ধর্ষণের শিকার নারীর পাশে দাঁড়িয়েছে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল।সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ওই নারীর সার্বিক খোঁজ-খবর নিতে হাসপতালে যান কেন্দ্রীয় ছাত্রদলের নেত্রীরা।
তারা জানান, ‘পুলিশের বাধায় তারা নির্যাতিত নারীর সঙ্গে দেখা করা সম্ভব হয়নি। তবে আইনি সহায়তাসহ যেকোনো প্রয়োজনে ভিক্টিম ও তার পরিবারের পাশে থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। নিপীড়কদের সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ প্রতিরোধের বিকল্প নেই বলে জানান তারা।’
এসময় উপস্থিত ছিলেন ছাত্রদলের ছাত্রী বিষয়ক সম্পাদক মানসুরা আলম, যুগ্ম সম্পাদক রেহেনা আখতার শিরিন, সহ-সাধারণ সম্পাদক জান্নাতুল নওরিন, সহ-সাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক মাকসুদা মনি, কেন্দ্রীয় সংসদের সদস্য শারমিন সুলতানা রুমা ও লিজা ইসলাম।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি