৩ এপ্রিল ২০২৬

জাজিরায় ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৬

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
জাজিরায় ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৬
বাংলাপ্রেস ডেস্ক: শরীয়তপুরের জাজিরায় ঢাকা-ভাঙ্গা মহাসড়কে একটি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষে অ্যাম্বুলেন্সের ছয় যাত্রী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার নওডোবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- রোগী জাহানারা বেগম (৫৫), স্বাস্থ্যকর্মী ফজলে রাব্বি (২৮), রোগীর মেয়ে লুৎফুন নাহার লিমা (৩০), গাড়ি চালক জিলানি (২৮), গাড়ির হেলপার রবিউল ইসলাম (২৬) ও সাংবাদিক মাসুদ রানা (৩০)। এর মধ্যে রবিউল ইসলামের বাড়ি ঢাকার খিলগাঁওয়ের তালতলা এলাকায়। এ ছাড়া মাসুদ রানা দৈনিক নবচেতনা পত্রিকার বরিশাল ব্যুরো চিফ। জাজিরা ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার উজ্জ্বল কুমার বলেন, ভোর ৪টার দিকে আমরা দুর্ঘটনার খবর পেয়েছি। অ্যাম্বুলেন্সটি বরিশাল থেকে ঢাকার দিকে যাচ্ছিল। এখন পর্যন্ত ছয় জনের লাশ উদ্ধার করা হয়েছে। শিবচর হাইওয়ে পুলিশের এসআই আব্দুল্লাহেল বাকী জানান, ভোরে নাওডোবা এলাকায় ঢাকাগামী ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি অ্যাম্বুলেন্স ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সে থাকা ছয় জন নিহত হন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি