৩ এপ্রিল ২০২৬

জামালগঞ্জ সাচনা বাজারে জলবায়ুর প্রভাব নিয়ে আলোচনা সভা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
জামালগঞ্জ সাচনা বাজারে জলবায়ুর প্রভাব নিয়ে আলোচনা সভা
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: নারীর জীবনে জলবায়ুর প্রভাব: ঝুঁকি মোকাবেলায় আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর শুভ উদ্বোধন করেন সাচনা বাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: মাসুক মিয়া। সোমবার বিকশিত নারী নেটওয়ার্ক সাচনা বাজার ইউনিয়ন কমিটির উদ্যোগে ও দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের সহযোগিতায় ইউনিয়ন পরিষদ হলরুমে নারী নেত্রীর ফলোআপ সভায় এ বিষয়ে আলোচনা করা হয়। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্টের নারীর ক্ষমতায়ন ইউনিট এর শাহীনা আক্তার। সার্বিক সহযোগিতায় ছিলেন দি হাঙ্গার প্রজেক্টের সাইফ উল্লাহ ও মোজাম্মেল হক। সভায় জলবায়ু পরিবর্তন কী, জলবায়ু পরিবর্তনের কারণ, মানুষ পরিবেশ ও প্রকৃতির ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব, জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীর বিভিন্ন দেশে যা ঘটতে পারে, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের প্রভাব, জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে যে সকল সংকট তৈরী হবে বলে বিজ্ঞানীরা মনে করছেন, বৈশিক প্রেক্ষাপটে নারীর ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট সংকট এবং বাংলাদেশে, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় আমাদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সংকট মোকাবেলায় আমাদের করণীয় বিষয়ে গ্রুপ ওয়ার্ক করে করণীয় নির্ধারণ করা হয়। এতে অংশ নেন, সাচনা বাজার ইউনিয়নের নারী নেত্রী মনোয়ারা, জোসনা, কল্পনা, রাবিয়া, জাহানারা, কাজল, সাহেদা, লুৎফা, ভীমখালী ইউনিয়নের নারী নেত্রী রহিমুন, হনুফা, গোলাপ জান, রাহেলা, রিপা, শিরিনা, ফুল নেছা প্রমূখ। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি