৩ এপ্রিল ২০২৬

জামালগঞ্জে কারিতাসের সেলাই মেশিন বিতরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
জামালগঞ্জে কারিতাসের সেলাই মেশিন বিতরণ
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বেসরকারী সংস্থার কারিতাস এর উদ্যোগে নারী পুরুষের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার বিকাল ৪ ঘটিকায় জামালগঞ্জ কারিতাস অফিস হল রুমে সেলাই মেশিন বিতরণ করা হয়। কারিতাস বাংলাদেশ সিলেট অঞ্চলের অধিনে ইএলএসআরপি প্রকল্প জামালগঞ্জ উপজেলা অফিসে বিকল্প জীবিকায়ন সহায়তা হিসেবে ২৩ জন নারী ও ২ জন পুরুষ মোট ২৫ জন উন্নয়ন সহযোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুদ রানা। কারিতাস বাংলাদেশ সিলেট অঞ্চল, ইএলএসআরপি প্রকল্পের জামালগঞ্জ উপজেলার জুনিয়র কর্মসূচি কর্মকর্তা মো: মশিউর রহমান সহ জনপ্রতিনিধি সহ বিভিন্ন পেশাজীবী। জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুদ রানা বলেন, বেসরকারী এনজিও সংস্থা কারিতাস বাংলাদেশ সিলেট অঞ্চল, ইএলএসআরপি প্রকল্পের পক্ষ থেকে জীবিকায়ন সহায়তা হিসেবে ২৩ জন নারী ও ২ জন পুরুষ মোট ২৫ জন উন্নয়ন সহযোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। এই উদ্যোগের জন্য কারিতাস এর প্রশংসা করেন । বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি