৬ আগস্ট ২০২৬

জামালগঞ্জে নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
জামালগঞ্জে নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: ধর্ম যার যার, রাষ্ট্র সবার এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান মহিলা ঐক্য পরিষদ জামালগঞ্জ উপজেলা শাখার নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্টিত হয়েছে। শুক্রবার দুপুরে জগন্নাথ জিউর আখড়া প্রাঙ্গণে হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান মহিলা ঐক্য পরিষদ জামালগঞ্জ উপজেলা শাখার নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্টিত হয়। পরিচিতি সভায় সভাপতিত্ব করেন মাধবী পাল চৌধুরী। সঞ্চালনায় কমিটির সাধারণ সম্পাদক নিলিপ্তা হালদার। প্রধান অতিথি সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক শ্রী শীলা বসু। প্রধান বক্তা জেলা কমিটির নির্বাহী সদস্য শ্রী কলি তালুকদার আরতি। বিশেষ অতিথি হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ জামালগঞ্জ উপজেলা শাখার সভাপতি শ্রী পুর্নেন্দু ঘোষ চৌধুরী, সাধারণ সম্পাদক অঞ্জন পুরকায়স্থ, সাংগঠনিক সম্পাদক সজিব বণিক, সুনামগঞ্জ পৌর কমিটির সভাপতি শ্রী বিভা রায়, সুনামগঞ্জ জেলা কমিটির কোষাধ্যক্ষ শ্রী সাথী তালুকদার, পৌর কমিটির সাধারণ সম্পাদক শ্রী মলি রায় প্রমুখ। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সহ সভাপতি ঝর্ণা পাল চৌধুরী, অর্চনা রানী তালুকদার, দিপালী রানী তালুকদার, অনিতা রানী তালুকদার, সহ সাধারণ সম্পাদক সবিতা রানী কর, ঝুমা রানী তালুকদার, সাংগঠনিক সম্পাদক নুপুর রানী সেন, প্রচার সম্পাদক সাথী রানী বণিক, কোষাধ্যক্ষ শিল্পী রানী দে, আইন বিষয়ক সম্পাদক বেবী রানী তালুকদার, সাংস্কৃতিক সম্পাদক সোনালী রায়, গণ সংযোগ সম্পাদক প্রমিলা রানী পাল, দপ্তর সম্পাদক পপি রানী রায় সহ জামালগঞ্জ উপজেলা শাখার ৩১ জন সদস্য বিশিষ্ট কমিটির পরিচিত সভা অনুষ্টিত হয়। প্রধান অতিথি শ্রী শীলা বসু বলেন, আমাদের ঐক্যের মাধ্যমে সকলে মিলে মিশে শান্তিপূর্ণ ভাবে ধর্মীয় ও রাষ্টের কাজ করতে পারি। সেই জন্য সকলের সহযোগিতা একান্ত কাম্য।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি