জামালগঞ্জে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে- এমপি রতন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নে ফুটবল টুনামেন্ট অনুষ্টিত হয়েছে। শনিবার বিকেলে ভীমখালী ইউনিয়নের চান্দবাড়ী গ্রামের খেলার মাঠে পুরস্কার বিতরণী অনুষ্টানে যোগদেন, সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি রেজাউল করিম শামীম, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন, ইউপি চেয়ারম্যান আখতারুজ্জাম তালুকদার সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃকৃন্দ। পুরস্কার বিতরণীর পর সমাপনী অনুষ্টানে সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, ক্রীড়া মানুষের মনকে ভাল রাখে, সুস্থ্য শরীল, সুন্দর মন, তাই খেলাধুলাকে গুরত্ব দিতে হবে।
অনুষ্ঠানের খেলাধুলায় নিজ সহ দেশের মুখ উজ্জ্বল করে, দেশ-বিদেশী সুনাম বৃদ্ধিপায়। আমাদের মাননীয় প্রধান মন্ত্রী, বিশ্বনেত্রী, বঙ্গবন্ধুর কন্যা খেলাধুলার প্রতি আন্তরিক। তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশ আওয়ামীলীগের।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি