৩ এপ্রিল ২০২৬

জামালগঞ্জে রিভারভিউ পার্ক শুভ উদ্ভোধন করেন- এমপি রতন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
জামালগঞ্জে রিভারভিউ পার্ক শুভ উদ্ভোধন করেন- এমপি রতন
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর ১০৩ তম জম্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে সিলেট সুনামগঞ্জের জামালগঞ্জে রিভারভিউ পার্ক শুভ উদ্ভোধন ও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়েছে। শুক্রবার রাত ৮ টায় সুরমা নদীর পাশ্ববর্তী রিভারভিউ পার্ক শুভ উদ্ভোধন করেন, সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। এ উপলক্ষে আলোচনায় সভাপতিত্ব করেন, জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিৎ দেব। উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জামিল আহমেদ জুয়েল। বিশেষ অতিথি জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ, সাবেক জেলা আওয়ামীলীগের সহ সভাপতি রেজাউল করিম শামীম, আওয়ামীলীগের সভাপতি মোহাম্মাদ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, সাবেক ভাইস চেয়ারম্যানের মিছবাহ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মাস্টার, সহ সরকারী বেসরকারী কর্মকর্তা বৃন্দ। প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, আজ সর্ব কালের, শ্রেষ্ট বাঙ্গালী, জাতির জনক, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ১০৩ তম জম্ম বার্ষিকী উপলক্ষে জামালগঞ্জ সুরমা নদীর তীরে রিভারভিউ পার্ক শুভ উদ্ভোধন করা হয়েছে। সাধারণ মানুষের বিনোদনের জন্য রিভারভিউ স্থান করা হয়। এতে সকলেই আনন্দ উপভোগ করতে পারবেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক, বাংলাদেশ আওয়ামীলীগের। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি