৩ এপ্রিল ২০২৬

জামালগঞ্জে সাচনাবাজারে উচ্ছেদ অভিযান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
জামালগঞ্জে সাচনাবাজারে উচ্ছেদ অভিযান
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে অবৈধভাবে গড়ে ওঠা মার্কেট ভেঙে দিলেন উপজেলা প্রশাসন। বুধবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মাসুদ রানা ও সহকারী কমিশনার (ভূমি) তনুকা ভৌমিক উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন। জামালগঞ্জ ভূমি অফিসের সার্ভেয়ার এডি এম রুহুল আমিন জানান, সাচনা বাজারে নবনির্মিত দেবল চৌধুরী মার্কেটের ৫২৩ নং দাগের ১নং খতিয়ানে ০.০১৫৫ একর এবং ৫২৪ নং দাগের ০.০০৫০ একর দোকান ভিটের মাঝে ৪১০ দাগের ২৩ ফুট যাহা আরএস ছুট দাগে ২ শতাংশসহ মোট ৪ শতাংশ ৫ পয়েট সরকারি খাস খতিয়ানের জায়গায় প্রশাসনের বিনা অনুমতিতে পাকা স্থাপনা নির্মান করেন। ২ টি দাগে মোট ৪ শতাংশ ৫ পয়েট জায়গা সরকারি অনুমতি বা বন্দোবস্ত ব্যতিত স্থায়ী মার্কেট তৈরি করার কারনেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার প্রশাসনের বিনা অনুমতিতে উক্ত মার্কেটের সামনে থাকা বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত শতবর্ষী ঐতিহাসিক বটগাছটির বিরাট একটি অংশ মার্কেটের সৌন্দর্যবর্ধনের জন্য কেটে ফেলে মার্কেটের স্বত্বাধিকারী সৈকত ঘোষ চৌধুরী। তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসন জানতে পেরে কর্তনকৃত গাছের টুকরাগুলো জব্দ করেন। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মাসুদ রানা জানান, সরকারি খাস ভূমিতে অবৈধ স্থাপনা নির্মান করায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এধরনের অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি