৩ এপ্রিল ২০২৬

জামালগঞ্জে সদস্য সংগ্রহ কর্মসুচীতে এমপি রতন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
জামালগঞ্জে সদস্য সংগ্রহ কর্মসুচীতে এমপি রতন
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের নতুন সদস্য সংগ্রহ কর্মসুচীর শুভ উদ্ভোধন করেন, সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। সোমবার সকাল ১১ টায় উপজেলার সাচনা বাজার ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের আলোচনা সভা অনুষ্টিত হয়। এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম নবী হোসেন ও সম্ভু আচ্যার্যের যৌথ সঞ্চালনায়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। প্রধান বক্তা জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি রেজাউল করিম শামীম। বিশেষ অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু, সাবেক জেলা পরিষদের সদস্য আব্দুল মুকিত চৌধুরী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রাজ্জাক মাস্টার সহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এমপি রতন বলেন, হাজার বছরে শ্রেষ্ট বাংঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও বীর শহীদের শ্রদ্ধা জানিয়ে নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করলাম। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বনেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে গড়ে তোলতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের বিজয় সুুনিশ্চিত করা হবে ইনশাল্লাহ। আসুন সবাই মিলে বাংলাদেশ আওয়ামীলীগ জামালগঞ্জ উপজেলার সদস্য সংগ্রহ কর্মসূচির শরিক হই। জয়বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশ আওয়ামীলীগের। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি