৩ এপ্রিল ২০২৬

জামিন পেলেন হাফিজ-খোকন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
জামিন পেলেন হাফিজ-খোকন

বাংলাপ্রেস ডেস্ক : ঢাকায় হাই কোর্টের সামনে থেকে গ্রেপ্তার বিএনপির নেতা হাফিজ উদ্দিন আহমেদ ও খায়রুল কবির খোকন কয়েক ঘণ্টার মধ্যে আদালত থেকে জামিন পেয়েছেন।

মঙ্গলবার পুলিশ ও বিএনপি কর্মীদের সংঘর্ষের ঘটনায় পুলিশ হত্যাচেষ্টা, পুলিশের কাজে বাধাদান ও ভাংচুরের মামলায় বৃহস্পতিবার সকাল ১০টার দিকে খোকন এবং দুপুরে হাফিজকে গ্রেপ্তার করা হয়েছিল।

ওই মামলায় তাদের জিজ্ঞাসাবাদে ১০ দিন হেফাজতের আবেদনসহ দুপুরের পর পাঠানো হয় ঢাকার আদালতে। মহানগর হাকিম আবু সাঈদ পুলিশের রিমান্ড আবেদন নাকচ করে দুই বিএনপির নেতার জামিন আবেদন মঞ্জুর করেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ, যুগ্ম মহাসচিব খোকনের সঙ্গে আটক জাতীয়তাবাদী হকার্স দলের সাবেক সাধারণ সম্পাদক মকবুল হোসেনকে জামিন দিয়েছে আদালত। খালেদা জিয়ার মুক্তি দাবিতে মঙ্গলবার বিএনপির নেতা-কর্মীরা সুপ্রিম কোর্টের সামনের রাস্তায় অবস্থান নেন। এরপর পুলিশ তাদের সরিয়ে দিতে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে। পুলিশের ধাওয়ায় নেতাকর্মীরা পালিয়ে যাওয়ার সময় রাস্তায় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। এরপর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৫০০ নেতা-কর্মীর বিরুদ্ধে শাহবাগ থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে।

সেই মামলায় হাফিজ, খোকন ও মকবুলকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডের আবেদনসহ আদালতে নিয়ে যান মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক দেলোয়ার হোসেন। বিএনপি নেতাদের আইনজীবী নুরুজ্জামান তপন গণমাধ্যমকে জানান, এই মামলায় আসামি হিসেবে মির্জা ফখরুলসহ ২৮ জনের নাম দেওয়া হয়েছে। বাকিরা অজ্ঞাতনামা।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি