৪ আগস্ট ২০২৬

জামিনে বের হয়েই ফের ইয়াবা ব্যবসা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০১:১৮ পিএম
জামিনে বের হয়েই ফের ইয়াবা ব্যবসা

গিয়াস রনি নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলার পূর্ব মাইজচরা এলাকায় জামিনে মুক্তি পাওয়ার পর আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়ার অভিযোগে মো. সোহাগ (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে উপজেলার আন্ডারচর ইউনিয়নের পূর্ব মাইজচরা গ্রামের আব্দুল কাদের মাঝি বাড়িতে আসামির নিজ বসতঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে এলাকাবাসীও সহায়তা করেন বলে জানিয়েছে ডিএনসি।
গ্রেপ্তার সোহাগ পূর্ব মাইজচরা গ্রামের রফিক উল্লার ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, অভিযানে সোহাগের দখলে থাকা ২৮ গ্রাম ওজনের ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সংশ্লিষ্ট উপধারায় সুধারাম মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ বিষয়টি নিশ্চিত করে জানান, পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম বাদী হয়ে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি