৩ এপ্রিল ২০২৬

জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ দেয়ার তথ্যটি সঠিক নয়: প্রেস উইং

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০১:২৩ পিএম
জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ দেয়ার তথ্যটি সঠিক নয়: প্রেস উইং

বাংলাপ্রেস ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির উদ্দেশে ভাষণ দেবেন বলে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যটি সঠিক নয় বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান শুক্রবার (২০ মার্চ) জাতির উদ্দেশে ভাষণ দেবেন, এ তথ্যটি সঠিক নয়।’

শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে যে, প্রধানমন্ত্রী বিশেষ ভাষণ দেবেন।
এ বিষয়ে প্রেস উইং নিশ্চিত করেছে, শুক্রবার প্রধানমন্ত্রীর এ ধরনের কোনো নির্ধারিত কর্মসূচি নেই।
সাধারণত প্রধানমন্ত্রীর যেকোনো গুরুত্বপূর্ণ ঘোষণা বা ভাষণ কেবল রাষ্ট্রীয় গণমাধ্যম এবং প্রেস উইংয়ের মাধ্যমেই জানানো হয়। তাই যেকোনো তথ্যের সত্যতা যাচাই না করে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীকে অনুরোধ জানানো হয়েছে। সূত্র বাসস

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি